বর্তমান সময়ের ইসলাম সংক্রান্ত সমস্যার উপর সংক্ষিপ্ত আলোকপাত -- ১. (প্রতিটি স্তরে) ইসলামের কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং না থাকার সমস্যা
কোনো মানুষ ইসলামের যে স্তরেই অবস্থান করুক না কেনো , সেই স্তরের কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং থাকাটা জরুরি। একজন মুসলমানের এটাও সুস্পষ্ট জানা থাকা দরকার যে , ইসলামের জ্ঞানগত দিক দিয়ে ও আমলের দিক দিয়ে সে কোন স্তরে আছে। এবং অবশ্যই ধাপে ধাপে প্রতিটি স্তর কমপ্লিট করে উপরের স্তরে ওঠা উচিত। এমন যেনো না হয় যে , একজন মুসলমান অনেক নেকী অর্জনের মুস্তাহাব আমল (recommended act) সম্পর্কে জানে , এবং সে অনুযায়ী আমলও করে , অথচ অজ্ঞতাবশতঃ একটি হারাম কাজ (forbidden act) করে যাচ্ছে , কিংবা একটি ফরজ কাজ (mandatory act) ছেড়ে দিচ্ছে। যেহেতু ফরজ ও হারাম হলো মুস্তাহাব ও মাকরূহ কাজের আগের স্তর , অতএব একজন মুসলমানের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত প্রাথমিক স্তর শিক্ষা করা ( জ্ঞান অর্জন ও সে অনুযায়ী আমল করা ), অর্থাৎ এটা নিশ্চিত করা যে , সে সকল ফরজ কাজগুলি করছে , এবং সে কোনো হারাম কাজ করছে না। এরপর যখন সে নিশ্চিত হলো , তখন সে মুস্তাহাব (recommended act – যা করলে সওয়াব আছে , না করলে গুনাহ নেই , এমন ) কাজ করার পিছনে শ্রম দিতে পারে। কিন্তু এমন যেনো না হয় যে , সে মুস্তাহাব কাজের পিছনে শ্রম দিচ্ছে , অথচ ওদিকে ফরজ কাজ করা হ...