ডিসেম্বর ২৪, ২০১৩ : এটা সত্য যে, স্বৈরাচারী শাসক যখন স্বৈরাচারের চরমে পৌঁছে যায়, তখন তার পতন ঘনিয়ে আসে। তবে স্বৈরাচারের পতন মানেই মুসলমানদের বিজয় নয়। সুতরাং, যারা ইতিহাসের পুনরাবৃত্তির আশা করে এক স্বৈরাচারীর পতনের সুখস্বপ্ন দেখছেন, তাদের উচিত বৃহত্তর ছবিটি দেখতে চেষ্টা করা। '৭১ এ নিপীড়কের পতন হয়েছে, কিন্তু মুসলমানদের কষ্ট কমেনি। '৭৫ এ এক স্বৈরশাসকের পতন হয়েছিলো, কিন্তু মুসলমানদের বিজয় আসেনি। '৯০ এ আরেক স্বৈরশাসকের প তন হলো, কিন্তু মুসলমানরা রেহাই পায়নি। ২০১৩ তে আরেক স্বৈরাচারীর পতন হলেও আমাদের বিজয় আসবে না। মুসলমানদের বিজয় নিজেদেরকে অর্জন করে নিতে হবে। কোনো স্বৈরশাসকের পতনের ফল হিসেবে বিজয় আমাদের দোরগোড়ায় এসে উপস্থিতি হবে না। যতদিন আমরা নিজেরা বিজয় অর্জন না করবো, ততদিন এক স্বৈরাচারের পতন হয়ে আরেক স্বৈরাচার আসতে থাকবে। নব নব রূপে আসতে থাকবে। এমনকি মুসলমানের হাতে স্বৈরাচারের কেবল পতন হওয়া-ও ইসলামের বিজয় নয়। ইসলামের বিজয় তখনই হবে, যখন আমরা শয়তানের পতন ঘটিয়ে বিজয়ী হবো, এবং অতঃপর সেই বিজয়কে ধরে রাখতে পারবো। যে বিজয় অর্জনের দু'দিনের মাথায় হাতছাড়া হয়ে যায়, তা আদৌ বিজয় নয়। ম...
ইসলাম, সমাজ ও রাজনীতি বিষয়ে সমসাময়িক চিন্তা